রহস্য জনক ভাবে মৃত্যু মোল্লা রাজার ছেলে সলিল সিংহ ঠাকুর ( বাঁকুড়া)

1st August 2020 1:46 pm বাঁকুড়া
রহস্য জনক ভাবে মৃত্যু মোল্লা রাজার ছেলে সলিল সিংহ ঠাকুর ( বাঁকুড়া)


রহস্যজনকভাবে মৃত্যু শেষ মোল্লারাজার ছেলে সলিল সিংহ ঠাকুর । প্রাথমিক অনুমান গুলি করে আত্মহত্যা। তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ। শনিবার সকালেই গুলির শব্দে কেঁপে উঠে বিষ্ণুপুর রাজ দরবার। গুলির শব্দ পেয়ে পরিবার সদস্য এবং এলাকার মানুষ দেখেন নিজের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে মল্ল রাজ পরিবারের সদস্য সলিল সিংহ ঠাকুরের দেহ। মৃত দেহের পাশেই পড়ে ছিল বাড়িতে থাকা এক নলা বন্ধুক। এবং কর্তুজের খোল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ এবং এক নলা বন্দুক ও কিছু কার্তুজ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকাল আট টা নাগাদ রাজ দরবারে নিজের বাড়ির মধ্যে বাড়িতে থাকা এক নলা বন্দুক দিয়ে আত্মহত্যা করেন বিষ্ণুপুর মল্ল রাজ পরিবারের সদস্য সলিল সিংহ ঠাকুর। গলায় এবং মাথায় গভীর ক্ষত। পুলিশের প্রাথমিক অনুমান গলার নিচের অংশ বন্দকের নল লাগিয়ে গুলি চালায় এবং মাথা ঘিলু ভেদ করে গুলি বেরিয়ে যায়। রক্তে ভেসে যায় বাড়ির মেঝে। গুলির শব্দ পেয়ে পরিবারের সদস্য এবং প্রতিবেশিরা ছুটে এসে দেখেন সলিল বাবুর দেহ। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

রাজত্ব নেই। তবু মল্ল রাজত্বের রাজা হিসাবে সকলেই তাঁকে চিনত। মল্ল পরিবারের কূলদেবী মৃন্ময়ীর পুজো বা রাজ পরিবারের অন্যান্য আচার উৎসবেও তাঁকে দেখা যেত সক্রিয় ভূমিকায়। আজ সাত সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সলিল সিংহ ঠাকুর। ভূগছিলেন মানসিক অবসাদেও। সেই কারনে নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন রাজ পরিবারের ওই সদস্য। মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্যের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বিষয়টি নিয়ে কোনোরকম মুখ খুলতে চায়নি রাজ পরিবারের অন্যান্যরা।





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট