বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ( বাঁকুড়া )

30th July 2020 5:43 pm বাঁকুড়া
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে  ( বাঁকুড়া )


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস, ছয় মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা, অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সাথে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।বাঁকুড়ার গঙ্গাজলঘাটির একচালা গ্রামের ঘটনা। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেছে  নাবালিকার পরিবার ।অভিযুক্ত প্রেমিকের নাম লক্ষণ বাউরি । ঐ নাবালিকা প্রেমিকার অভিযোগ গত এক বছর যাবত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে প্রেম ও নিয়মিত সহবাস করেন প্রেমিক লক্ষণ।  অভিযোগ এর পর প্রেমিকা যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে উঠলে প্রেমিকাকে বিয়ে করতে টালবাহানা শুরু  করে প্রেমিক লক্ষণ। এর পর কিছুদিন আগে অন্য এক মহিলাকে প্রেমিক  বিয়ে করে।এরপর প্রেমিকা ও তার পরিবার লক্ষণকে বিয়ের চাপ দিলে বিয়ে করতে অস্বিকার করে লক্ষণ। এরপরই আজ সকালে নির্যাতিতা মহিলা ও তার পরিবারের সদস্যরা গঙ্গাজলঘাটি থানায় লক্ষণের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।পুলিশ নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।ভারতীয় সংবিধানের ২০১২র অনুযায়ী  শিশুর যৌন সুরক্ষা আইনে    ( SECTION 4/6 OF POCSO ACT 2012) মামলা শুরু করেছে পুলিশ।পলাতক অভিযুক্ত ।                                                                                                                                                                    বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট