রেস্টুরেন্ট লক্ষ্য করে বোম্ব ছোঁড়ার অভিযোগ ( ভাতাড় )

21st July 2020 1:44 pm বর্ধমান
রেস্টুরেন্ট লক্ষ্য করে বোম্ব ছোঁড়ার অভিযোগ     ( ভাতাড় )


ভাতারের একটি রেস্টুরেন্টে লক্ষ্য করে দুষ্কৃতীরা ছুড়লো বোম এলাকায় চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা গ্রামে শ্রীকৃষ্ণ রেস্টুরেন্টে গতকাল গভীর রাত্রে দুষ্কৃতীরা বোমা ছুড়ে।

দোকানের মালিক বৃন্দাবন ঘোষের জানান, গতকাল সন্ধ্যা সাড়ে আটটার সময় তিনজন ব্যক্তি আসেন আমার দোকানে মদ কিনতে।

লকডাউন এর জন্য আমার দোকানে বসে মদ খাওয়া বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই। ওই তিন ব্যক্তি দোকানে বসে মদ খাওয়ার কথা জানান। আমি বাধা দিলে ওরা আমার সঙ্গে মারপিট লেগে যায়। এরপর ওরা চলে যায়। ঘণ্টাখানেক পর পুনরায় এসে আমার দোকান লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে। আমি প্রাণে বেঁচে গেছি আমি চাই প্রশাসন ওই ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিক।

আমি লিখিত অভিযোগ জানাবো ভাতার থানায়।

পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে। একটি গাড়ি আটক করা হয়েছে।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS