খণ্ডঘোষ ও মাধবডিহি থানার পুলিশের দুই শীর্ষ কর্তার রিপোর্ট করোনা পজিটিভ

20th July 2020 3:28 pm বর্ধমান
খণ্ডঘোষ ও মাধবডিহি থানার পুলিশের দুই শীর্ষ কর্তার রিপোর্ট করোনা পজিটিভ


এবার করোনা থাবা পূর্ব বর্ধমান জেলার দুই থানাতে, খণ্ডঘোষ ও মাধবডিহি থানার পুলিশের দুই শীর্ষ কর্তার রিপোর্ট করণা পজিটিভ বলে জানা যায়, আজ তাদের রিপোর্ট পজিটিভ আছে তারপরে সমগ্র থানা কে স্যানিটাইজার করার ব্যবস্থা করা হয় পাশাপাশি ওই দুই পুলিশ আধিকারিক কে আইসোলেশন এ রাখা হয় এবং এখন তারা সুস্থ আছে বলে জানা যায়, থানার মধ্যে মেনে চলা হচ্ছে কড়া স্বাস্থ্যবিধি থানার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করা হচ্ছে, থানায় আশা সাধারণ মানুষকে স্যানিটাইজার দেওয়া হচ্ছে পাশাপাশি মাক্স না পড়লে থানার মধ্যে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

 

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS