বজ্রপাতে প্রাণ হারালেন দুই মহিলা শ্রমিক, আহত পাঁচ

19th July 2020 4:45 pm মালদা
বজ্রপাতে প্রাণ হারালেন দুই মহিলা শ্রমিক, আহত পাঁচ


চাঁচল মহকুমায় বজ্রাঘাতে প্রান হারালেন দুই মহিলা শ্রমিক, আহত পাঁচ

 

উজির আলী,চাঁচলঃজুলাই ১৯

জমিতে ধান রোপনের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু দুই মহিলার। আহত আরও ০৫ জন।

রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতনগর জিপির গোবরা গ্রামের দ্বি-ফসলী মাঠে ঘটনাটি ঘটেছে।

 

আশঙ্কাজনক থাকায় মাঠ থেকে সাতজন কে উদ্ধার করে বাসিন্দারা ভালুকা স্বাস্থ‍্য কেন্দ্রে নিয়ে যায়। দুই মহিলা জয়া মন্ডল(২৫) ও সীমা মন্ডল (২৬) কে মৃত বলে ঘোষনা করেন কর্তব‍্যরত চিকিৎসকরা।

 

আশঙ্কাজনক থাকায় বাকি আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে স্বাস্থ‍্য কেন্দ্র জানিয়েছে। এবং মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য মালদা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

শ্রমিক মহিলার মৃত‍্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা চাঁচল মহকুমায়।

 

প্রতক্ষ‍্যদর্শীরা জানান, গোবরা গ্রামের জমিতে ধান রোপন করতে গিয়েছিল শ্রমিকরা। এদিন দূপুর থেকেই এলাকার শুরু হয় বজ্রপাত সহ ভারীবৃষ্টি। মাঠে কাজ করতে করতে আচমকাই গ্রামের জমিতে বাজ পরে। তার জেরেই এই বিপত্তি।





Others News

ব্রাউন সুগার সহ দুই পাচারকারী গ্রেফতার ( মালদা )

ব্রাউন সুগার সহ দুই পাচারকারী গ্রেফতার  ( মালদা )


বেআইনি ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। শনিবার রাত্রে মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রামনাথপুর এলাকায় হানা দিয়ে এই দু'জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল ওয়াসিম শেখ বয়স ৩৩ এবং সাহাবুল শেখ বয়স ২০। তাদের দুজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। পুলিশ তাদের হেফাজত থেকে 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যার বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার এই দুই পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করে মোথাবাড়ি থানার পুলিশ।