পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

19th July 2020 1:51 pm বর্ধমান
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির


পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ থানার বাদুলিয়া ও মনসা ডাঙ্গা ডালের মাঝখানে, জানা যায় একটি বাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহীর মৃত ব্যক্তির বাড়ি খণ্ডঘোষ থানার উখরিদ গ্রাম পঞ্চায়েতের এনায়েত নগর গ্রামে , প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ডাম্পটি বাইক পিছন থেকে সজোরে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে যান বাইক আরোহী তারপর ডাম্পার টি ওই বাইক আরোহী কে পিষে দিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর খণ্ডঘোষ থানার পুলিশ পৌঁছান মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।

 

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS