পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার ফল ঘোষণা হল আজ। যেখানে মেধাতালিকায় শহর কলকাতা কোন ছাত্র জায়গা করতে পারেনি সেখানে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক এ বনপাস অঞ্চলে বনপাশ শিক্ষা নিকেতন স্কুলের হরি বাটি গ্রামের ছাত্র শেখ পারভেজ জিৎ যুগ্মভাবে দশম স্থান অধিকার করে এক অনন্য নজির গড়ল। ফল প্রকাশিত হওয়ার পরই ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রিয়া কর্মাধ্যক্ষ জয়ন্ত হাটি, বনপাস শিক্ষা নিকেতন স্কুলের সভাপতি উদয় কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডি , ভাতার পশ্চিম চক্রের এসআই, থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য জনপ্রতিনিধি থেকে শিক্ষক-শিক্ষিকারা পারভেজ এর বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে জান।
মেধা তালিকায় যুগ্মভাবে দশম স্থান অধিকার কারী ছাত্র শেখ পারভেজ জিৎ প্রাপ্ত নাম্বার( 683) প্রথম থেকেই পড়াশোনায় ভালো ছিল। পিতা শেখ হারুন আলী পেশায় হরি বাটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক 2016 সালে তিনি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে শিক্ষারত্ন সম্মান পান।
পিতা-মাতা এবং বনপাশ শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ সহযোগিতায় শেখ পারভেজ জিৎ এর এই সাফল্য ।আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শেখ পারভেজ জিৎ ডাক্তার হতে চায়।
পারভেজের এই সাফল্যে খুশি সমগ্র ভাতাড় বাসি থেকে।
ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট
ACN LIFE NEWS