"বীরভুমের দুবরাজপুর আদালতে হাজিরা দিতে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ"
আজ বিজেপি রাজ্য সভাপতি তার পুরোনো একটি কেসের জন্য হাজিরা দিতে আসেন বীরভুমের দুবরাজপুর আদালতে।উল্লেখ্য গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ২০১৯ সালের ২৩ শে এপ্রিল দিলীপ ঘোষ বলেছিলেন দিদির পুলিশ নয়, দাদার পুলিশের সাথে শুকনো লাঠি হাতে নিয়ে থাকবে তার বিজেপি দলীয়কর্মীরা। এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে বেশকিছু জামিন অযোধ্যা ধারায় মামলা করেছিল তৎকালিন দুবরাজপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায়।আজ একহাজার টাকা বন্ডে জামিন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলিপ ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, তার মনেই নেই যে তিনি কি বলেছিলেন।তার নামে কেউ এফ আই আর করেছিল।তাই তিনি আদালতে হাজিরা দিতে এসেছেন।তৃনমুল সরকারের কাজই হলো বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো।হেমতাবাদের বিধায়কের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন বিজেপি নেতাকর্মী খুন হলেই আত্মহত্যা আর তৃনমুল নেতাকর্মী গোস্টীদ্বন্দ্বে খুন হলে বিজেপির নামে কেস দেওয়া হচ্ছে ।রাজ্যের সর্বত্রই এরকম চলছে।এছাড়াও বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের প্রতিও কটাক্ষ করে বলেন পুলিশ কে বোম মারার নিদান এই জেলাতেই দেওয়া হয়।তাই দিদির পুলিশে ভরসা তিনি না করে দাদার পুলিশ নিয়ে ঘুরছেন।সর্বশেষে জেলার মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বীরভূম থেকে সেখ রকিবউদ্দিনের রিপোর্ট এসিএন নিউজ লাইফ