বামফ্রন্টের কৃষকসভার পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান গ্রাম পঞ্চায়েতে।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে আজ বেশ কয়েক দফা দাবি নিয়ে বামফ্রন্টের কৃষকসভার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো।
শাসকদলের ক্ষমতা থাকায়এই প্রথম নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের স্মারকলিপি প্রদান করল বামফ্রন্টের কৃষক সভার সদস্যরা।
উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু ভাতার থানার পুলিশ কড়া হাতে মোকাবেলা করে ।প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রাখা ছিল নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের চতুর্দিকে।
শান্তিপূর্ণভাবে শেষ হয় স্মারকলিপি প্রদান।
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী জানান,আজ সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল আমরা আশ্বাস দিয়েছি সেগুলি সমাধান করে দেওয়ার।