মঙ্গলকোটে গ্রাম দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি ও গুলি, গুলিবিদ্ধ 5 তৃণমূল কর্মী।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বকুলিয়া গ্রামে গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজিবি সংঘর্ষ।
এই ঘটনায় 5 তৃণমূল কংগ্রেসের কর্মী গুলিবিদ্ধ হয় তাদের প্রথমে মঙ্গলকোট ব্লক হাসপাতাল পরে বর্ধমান মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়েছে।
গোটা এলাকা ঘিরে রেখেছে মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ নজরদারি চালাচ্ছে এলাকায়।
এ বিষয়ে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, সামনেই বিধানসভা ভোট, তাই বিজেপি এলাকা দখল করতে চাইছে। বিজেপি সবসময়ই অশান্তি লাগাতে চাই । শান্ত মঙ্গলকোট কে অশান্ত সৃষ্টি করছে বিজেপি।
অপরদিকে বিজেপি নেতা রানা প্রসাদ গোস্বামী জানান, ওদের বালিরঘাট দলকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ।এখানে বিজেপির উপর মিথ্যা দোষ চাপাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই মারপিটের সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।