উত্তরপাড়ায় এক রক্তদান শিবিরে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জি কে কটাক্ষ করলেন বিজেপির নেতা রাহুল সিনহা।
কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবে এনকাউনটারে ঘটনায় বলেন দস্যুর সাস্তি যা হবার তাই হয়েছে।যে দস্যু আট জন পুলিশ কে খুন করেছে তাঁর জন্য যে অপদার্থরা গলা ফাঠাচ্ছে তখন এরা কোথায় ছিল। তখন কল্যান ব্যানার্জি কোথায় ছিল।এই বাহুবলীরা আইন কে পুতুলে পরিনত করেছে । তবে এঁদের হয়ে তৃণমূল গলা ফাটাবেই কারন যত চোর গুন্ডা লুটেরা তৃণমূলেই সেন্টার নিয়েছে।
এদিন উত্তরপাড়া বিজেপ মন্ডলের পক্ষ থেকে হিন্দমোটরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে রাহুল সিনহা সহ উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস সহ সভাপতি চন্দন চক্রবর্তী,বিজেপি নেত্রী কৃষ্ণা চক্রবর্তী সহ আরো অনেকে।
অন্যদিকে বিজেপির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উত্তরপাড়া দোলতলায় এক রক্তদান শিবিরে আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা হাওড়া জেলার জেলার দাপুটে নেতা উমেশ রাই।
ACN LIFE NEWS