ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

12th July 2020 1:19 pm বাঁকুড়া
ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর


দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- স্ত্রী কে মাথায় মুগুর মেরে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর।

ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার

মৌচূড়া গ্রামের বাউরি পাড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে অন্যদিকে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ক্ষেত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে মৃতের স্বামী কে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দুর্গা বাউরী (৪৮ )। স্বামীর নাম নিতাই বাউরি (৬০)। পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণ রয়েছে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রি বারোটা নাগাদ নিতাই বাউরী বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় স্ত্রী দুর্গা বাউরি উপর চড়াও হয়। মুগুর নিয়ে চড়াও হয়ে স্ত্রী দুর্গা বাউরি কে মাথায় প্রচন্ড আঘাত করে পালিয়ে যায় নিতাই পরিবারের অভিযোগ এমনি। পাশেই শুয়ে ছিল দুর্গা দেবীর এক বিবাহিতা কন্যা তার চিৎকার-চেঁচামেচিতে পরিবারের অন্যান্য সদস্যরা আশেপাশের মানুষ বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুর্গাদেবী মাথায় গভীর ক্ষত। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুর্গাদেবীর। তারপর থেকেই খোঁজ পাওয়া যায়নি অভিযুক্ত স্বামী নিতাই বাউরির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ।বাড়ি থেকে মৃতদেহটিকে উদ্ধার করা হয়। এরপর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিষ খেয়ে পড়েছিলেন অভিযুক্ত নিতাই বাউরী। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রামসাগর হাসপাতাল পরে সেখান থেকে বিষ্ণুপুর হাসপাতাল ভর্তি করেন সেখানে চিকিৎসা চলছে নিতাই বাউরি। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক একটা অশান্তির ছিল সেই কারণেই ঘটতে পারে খুনের ঘটনা এছাড়াও স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী নিতাই এই বিষয়টিও খুনের ঘটনার কারণ কিনা খতিয়ে দেখছে ওন্দা থানার পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। acn life news





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট