বাইক চুরির বড়োসড়ো চক্রের হদিস ধৃত 3 উদ্ধার 7 টি চোরাই বাইক

11th July 2020 2:12 pm বর্ধমান
বাইক চুরির বড়োসড়ো চক্রের হদিস ধৃত 3 উদ্ধার 7 টি চোরাই বাইক


 

নিজস্ব সংবাদদাতা:-

 

ফের বড়োসড়ো সাফল্য পেল ভাতাড় থানার পুলিশ।

বাইক চুরির বড়োসড়ো চক্রের হদিশ। ধৃত ৩, উদ্ধার ৭টি বাইক।

রাজ্যের আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকেই রাস্তায় নামে যানবাহন। গত তিন সপ্তাহ মধ্যে ভাতাড়ের বিভিন্ন এলাকায় ৩টি বাইক চুরির ঘটনা ঘটে এরপরই নড়েচড়ে বসে ভাতাড় থানার পুলিশ ।গতকাল রাতে ভাতাড় থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাইক চুরির বড়োসড়ো চক্রের হদিস পায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাতটি চোরাই বাইক উদ্ধার করেছে ভাতাড় থানা পুলিশ ।ধৃত 3 ধৃতদের নাম কার্তিক রায়, মিঠুন রায় ও মাসুম শেখ ।

এদিন ধৃতদের কে পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পাঠানো হয়। ধৃতদের সঙ্গে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

 

ভাতাড় থেকে শেখ মিলন এর রিপোর্ট ACN LIFE NEWS





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS