কনটেনমেন্ট জোনে পুনরায় লকডাউন ( বাঁকুড়া )

9th July 2020 1:21 pm বাঁকুড়া
কনটেনমেন্ট জোনে পুনরায় লকডাউন  ( বাঁকুড়া )


রাজ্য সরকারের নির্দেশ মতো আজ বিকেল পাঁচটা থেকে জারি হচ্ছে কন্টেনমেন্ট জোন এলাকায় পুনরায় লকডাউন। সেইমতো বাঁকুড়া জেলার ৩৬ টি কন্টেনমেন্ট জোনেই কার্যকরী হবে নিয়ম। বাঁকুড়া পৌরসভা এলাকায় একটি কন্টেনমেন্ট জোন রয়েছে । করোনা আক্রান্ত পজিটিভ পাওয়া যায় বাঁকুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফাঁসিডাঙ্গা মজদুর কলোনি এলাকা তাই এই এলাকাটি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সেইমতো আজ বিকেল পাঁচটা থেকে আগামী ১৬ জুলাই রাত্রি বারোটা পর্যন্ত জারি থাকবে কন্টেনমেন্ট জোন এর নির্দেশিকা অর্থাৎ পুনরায় লকডাউন । তাই প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে । সঙ্গে সঙ্গে চলছে স্যানিটাইজেশন এর কাজ। ওই এলাকায় মানুষজনকে বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে । ঐ এলাকার যে কোন ব্যক্তির প্রবেশের ক্ষেত্রে জারি থাকছে সরকারি নির্দেশ মতো নিষেধাজ্ঞা।তবে পৌর ৭ নং নম্বর ওয়ার্ড এলাকাটি খুব বড়। কিন্তু কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত সেটা নির্দেশ করা না হওয়ায় এলাকার মানুষের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি ও ধোয়াশা তার সাথে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী । স্থানীয়দের দাবি, প্রশাসনের তরফে অবিলম্বে ব্যারিকেড দিয়ে চিহ্নিত করা হোক নিদিষ্ট এলাকাটি।                                                              বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট