সেফ ড্রাইভ সেভ লাইফ এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সচেতনতার প্রচার

8th July 2020 12:51 pm বর্ধমান
সেফ ড্রাইভ সেভ লাইফ এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সচেতনতার প্রচার


ACN LIFE NEWS DESK :  সেফ ড্রাইভ সেভ লাইফ এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সচেতনতার প্রচার 

পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরিচালনায় ও ভাতাড় থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে একটি র‌্যালির মাধ্যমে প্রচার চালানো হয় ।এই  রেলিটি ভাতাড় থানা থেকে শুরু হয়ে বলগোনা, মুরাতিপুর ,দেবপুর,  কামারপাড়া, করজনা হয়ে ভাতাড় থানায় শেষ হয়।  এদিন ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও ভাতার থানার পক্ষ থেকে করোনাভাইরাস কে রুখতে পথচলতি প্রত্যেকটি মানুষকে মাক্স  পড়ার নির্দেশ দেন এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে হেলমেট পড়ে বাইক চালানোর নির্দেশ দেন।

প্রশাসনের পক্ষ থেকে একের পরে এক সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলেও মানুষ এখনোও সচেতন হন নি যার ফলস্বরূপ পথদুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। অন্তত নিজের পরিবার-পরিজনের কথা চিন্তা করে আসুন সকলে মিলে ট্রাফিক আইনের নির্দেশিকা মেনে এবং হেলমেট পড়ে বাইক চালাই তাহলে হয়তো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সফল হবে।

REPORT BY : MILON SK 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS