ধারালো অস্ত্রের কোপে জখম 3 ( খন্ডঘোষ )

4th July 2020 12:54 am বর্ধমান
ধারালো অস্ত্রের কোপে জখম 3  ( খন্ডঘোষ )


স্বামীর ধারালো অস্ত্রের কোপে জখম স্ত্রী,  কন্যা সন্তান, শালিকা ।  এমনই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ হাড়িপাড়ায় । এলাকাবাসী সূত্রে জানা যায় আজ সন্ধ্যায় নিজের পরিবারের সদস্যদের অস্ত্রের কোপ মারে স্বামী । আরো জানা যায় পাশের পাড়ায় ওই অভিযুক্ত পরান বাউরির শালীকার বাড়ি । সেখানে বেশ কিছুদিন ধরে রয়েছে স্ত্রী এবং কন্যা সন্তান । সেখানেই ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রী এবং কন্যা সন্তানকে কোপ মারে স্বামী, শালীকা বাধা দিতে এলে শালীকাকেও ধারালো অস্ত্রের কোপ মারেন জামাইবাবু । রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছিলেন ওই তিন জন । বিষয়টি এলাকাবাসীদের নজরে আসে । পাশাপাশি খন্ডঘোস থানায় খবর দেয়া হয়  । এলাকাবাসী ও খন্ডঘোস থানার পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । সেখানে তাদের অবস্থার অবনতি হলে তড়িঘড়ি পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় । এই ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তি পরান বাউরী কে খণ্ডঘোষ থানার পুলিশ আটক করে নিয়ে যায় থানায় । তবে কি জন্য এই ঘটনা ঘটিয়েছে এখনো তা পরিষ্কার করে কিছু জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোট  ACN LIFE NEWS

https://www.facebook.com/watch/?v=2838453519613349




Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS