সাতসকালে মৃতদেহ উদ্ধার ( বাঁকুড়া )

2nd July 2020 11:35 am বাঁকুড়া
সাতসকালে মৃতদেহ উদ্ধার  ( বাঁকুড়া )


সাত সকালে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো |

সাত সকালে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার গরু হাট সংলগ্ন ক্যানেল থেকে এদিন সকালে স্থানীয়রা ওই ক্যানেল পাড় দিয়ে হাটতে গেলে ক্যানেলের জলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় সঙ্গে সঙ্গে পাত্রসায়ের থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এরপর পাত্রসায়ের থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় মৃতদেহটিকে উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠায় |
তবে মৃতদেহটি কোথা থেকে এলো কিভাবে মৃত্যু হয়েছে তার পরিচয় এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাত্রসায়র থানার পুলিশ |                                বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট