বাঁকুড়ায় প্রথম করোনার বলি ( বাঁকুড়া )

30th June 2020 11:00 pm বাঁকুড়া
বাঁকুড়ায় প্রথম করোনার বলি  ( বাঁকুড়া )


এই মুহূর্তের বড় খবর। এই প্রথম করোনা আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো বাঁকুড়ায়। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। ঐ বুলেটিন থেকে পাওয়া তথ্যানুযায়ী ২৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০৩ জনকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা এক। একই সঙ্গে ৪৪ জন এখনো চিকিৎসাধীন আছেন। যদিও এখনো জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মৃতের নাম পরিচয় জানানো হয়নি।                                                                                বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট

https://youtu.be/WlB0E3DGUzY?t=3




Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট