কর্মস্থলে মহিলার যৌন হেনস্তার অভিযোগ 100 দিনের কাজের কর্মরতা এক মহিলাকে ভাউচারে সই করানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় উত্তেজনা ছড়ালো হাওড়ার বাগনান বাঙালপুরে অঞ্চলের 36 নম্বর বুথে ।জানা গিয়েছে হাওড়ার বাগনানের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালপুর গ্রামের বাসিন্দা একশো দিনের কাজের সুপারভাইজার বাবলু চ্যাটার্জি সই করানোর নাম করে রবিবার এক মহিলাকে ডেকে শ্লীলতাহানি করে ।এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাগনান থানার বিশাল পুলিশবাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য বাবলু চ্যাটার্জি সুপারভাইজার কে নিয়ে যাওয়া হয় থানায় acn life news