পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ আপ্যায়াণ বিয়েবাড়িতে অনুষ্ঠিত হলো শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির।
লাদাখে সীমান্তে চীনের হামলায় ভারতের যে সমস্ত জাওয়ান নিহত হয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির। এই রক্ত তুলে দেয়া হবে বর্ধমান মেডিকেল কলেজের হাতে।
প্রথমে বীর শহীদ সেনাদের শহীদ বেদীতে মাল্যদান করা হয় ।এরপর এক মিনিট নীরবতা পালন করে রক্তদান শিবির শুরু হয়।
ভাতাড় ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক কুমার হাজরা জানান,আমরা শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির করেছি ।পাশাপাশি, যে সমস্ত মানুষ রক্ত দেবেন তাদেরকে একটি করে চারাগাছ তুলে দিচ্ছি সবুজ উন্নয়নের জন্য। মোট ৩০ জন রক্তদাতা রক্ত দেবেন
এই রক্তদান শিবিরে।
রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন ভাতাড় বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট শিক্ষাবিদ কমল সোম, ভাতাড় ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক হাজরা, রাজা কার্ফা, ভাতাড় পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মান গোবিন্দ অধিকারী, ভাতাড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি, বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ, বিশিষ্ট সমাজসেবী অমিত হুই, সঞ্চিত দত্ত, সান্তনু কোনার।