পুলিশি অভিযানে বাজেয়াপ্ত 25 কুইন্ট্যাল আটা ( বাঁকুড়া )

18th June 2020 12:28 am বাঁকুড়া
পুলিশি অভিযানে বাজেয়াপ্ত 25 কুইন্ট্যাল আটা  ( বাঁকুড়া )


রেশনে সরবরাহ করা ২৫ ক্যুইন্ট্যাল আটা বাজেয়াপ্ত করলো পুলিশ। বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা।

   à¦¸à§‚ত্রের খবর, বুধবার কোতুলপুর নাকা চেকিং এ কর্তব্যরত পুলিশ কর্মীরা  সন্দেহভাজন আটা বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করেন। ঐ পিক আপ ভ্যানের চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গোপীনাথপুরের ভালুকা গ্রাম থেকে মাবিয়া গায়েনের বাড়ি থেকে সরাসরি গড়বেতা নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করলে সেখান থেকেও বেশ কিছু রেশনে সরবরাহ করা আটা উদ্ধার হয়। খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবিষয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক, পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

    স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাজ্য সরকারের রেশন দ্রব্য নিয়ে কোন ধরণের কালোবাজারি বরদাস্ত করা হবেনা বলেই জানান। একই সঙ্গে খাদ্য দপ্তর ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

  বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট