কৃষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ফিলাপ ( খন্ডঘোষ )

16th June 2020 1:52 pm বর্ধমান
কৃষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ফিলাপ  ( খন্ডঘোষ )


খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাগের কার্যালয়ে শুরু হলো কৃষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ফিলাপ কর্মসূচি, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য এই কার্ডের মাধ্যমে মিলবে স্বল্প সুদে আর্থিক লোন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের চাষ করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই উদ্যোগ, গোটা রাজ্যের পাশাপাশি খণ্ডঘোষ ব্লকের চাষীদের জন্য এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, খণ্ডঘোষ এর নবীনচন্দ্র বাগ বলেন এই জুন মাসে গোটা রাজ্যে এক লক্ষ 53,000 ক্ষুদ্র ও প্রান্তিক চাচিকে লোন দেওয়া হবে শুধুমাত্র চাষ করার জন্য, তিনি আরো বলেন এই লোনের মাধ্যমে কিছুটা হলেও ছোটখাটো চাষীরা অর্থ খরচা হয় তার থেকে লোন এর মাধ্যমেও কিছুটা হলেও সুবিধা পাবে, এছাড়াও তিনি জানান আজকে খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত এর মধ্য দিয়ে শুরু হলো ফর্ম ফিলাপ কর্মসূচি । প্রতিদিন প্রতিটি পঞ্চায়েতের কৃষকদের নিয়ে চলবে ফর্ম ফিলাপের কাজ।

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS