মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ( ভাতাড় )

11th June 2020 6:08 pm বর্ধমান
মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির  ( ভাতাড় )


মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মহাতা গ্রাম পঞ্চায়েত ওড়গ্রাম  ১নং  কলোনিতে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ভাতাড় ব্লক তৃণমূল কংগ্রেস এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল।

এই মহতী শিবিরে উপস্থিত ছিলেন ভাতাড় বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, ভাতাড় থানার ওড়গ্রাম পুলিশ ফাঁড়ির  এ এস আই  সংগ্রাম সরকার পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর শিখা দত্ত, ভাতাড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিখিলেশ্বর মাঝি, কার্যকারী সভাপতি মনোয়ার ইসলাম ও বাসুদেব যশ, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাদক্ষ  জহর বাগদি, শিক্ষা ও ক্রিয়া কর্মাধক্ষ জয়ন্ত হাটি সহ এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ

পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর শিখা দত্ত জানান, রক্তদান জীবন দান। বর্তমান পরিস্থিতিতে লকডাউন এর ফলে রক্ত সংকট দেখা দিয়েছে। এই রক্ত সংকট পূরণের উদ্দেশ্যে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে ।এদিন 50 জন মহিলা রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন ।প্রত‍্যেক রক্তদাতার হাতে স‍্যানিটাইজার, মাস্ক ও হ‍্যান্ড গ্লাভস তুলে দেওয়া হয় উদ‍্যোক্তাদের পক্ষ থেকে । সংগৃহীত রক্ত আমরা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড ব্যাংকের আধিকারিকদের হাতে তুলে দিলাম। 


ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS