থমথমে এলাকা ( পূর্ব বর্ধমান )

11th June 2020 5:32 pm বর্ধমান
থমথমে এলাকা  ( পূর্ব বর্ধমান )


এক যুবকের মৃত‍্যুর ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক উত্তেজনা বর্ধমান শহরের জিটি রোড বাদশাহী রোড এলাকায় । সূত্রের খবর শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবকের মৃত‍্যু এবং পরবর্তী সময়ে তৃণমূল নেতা বিকাশ মন্ডলের বাড়িতে ঢুকে ভাঙচুর এর ঘটনা ঘটে । আহত হয়েছেন একাধিক।মৃত যুবকের নাম জানা যায় গৌতম দাস । তৃণমূল নেতা বিকাশ মন্ডলের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর চালায়  ক্ষুব্ধ অপর গোষ্ঠী বলে অভিযোগ ।এরপরেই বৃহস্পতিবার সকালে  থেকেই এলাকায় পুলিশের টহলদারি এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ । পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে  ৩জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন‍্য ।বিকাশ মন্ডলকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ  তার  পরিবারের ।ঘরের ভিতরে ফ্রিজ , আলমারি , অ্যাকোরিয়াম সহ মোটরবাইকেও ভাঙচুর করা হয়েছে । বাড়ির জানলার কাঁচ , দরজা ভেঙে দিয়েছে উত্তেজিত জনতা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  বিশাল পুলিশ বাহিনী আপাতত এলাকা থমথমে, পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায় ।
উলেখ্য জানা যায় বুধবার  সন্ধ‍্যা নাগাদ গৌতম দাস নামে এক যুবক অর্থাৎ তৃণমূলেরই সমর্থক সে বাইকে করে ফিরছিলো । সেই সময় বাইকের হ্যান্ডেল কোনরকম কৌশিক নামে এক যুবকের গায়ে লাগে । এই ঘটনাকে ঘিরে শুরু হয় বচসা । তারপরেই ঘটনাস্থলে আসে তৃণমূলেরই আর এক কর্মী রাজনারায়ন সাউ ওরফে বাবুয়ার দলবল । উত্তপ্ত বাক‍্য বিনিময় এর মাঝেই বেধড়ক মারা হয় গৌতম দাসকে সেখানেই লুটিয়ে পড়ে গৌতম দাস স্থানীয়রা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

 à¦®à§ƒà¦¤à§à¦¯à§à¦° খবর আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই  এলাকা।যদিও বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশের টহলদারি চলছে  এলাকায়  ।যদিও এদিন স্থানীয় তৃনমূল নেতা খোকন দাস বলেন এ ঘটনায় রাজনীতির কনো রঙ নেই।কারন যাদের সঙ্গে যে ছেলেটার সঙ্গে গন্ডগোল হয়েছে এবং যে ছেলাটা মারা গেছে আমরা জানি না তারা কনো দল করেন কিনা কিন্তু ওখানে যেটা রিপোর্ট পাই,  যে ছেলাটা মারা গেছে তার সঙ্গে আমাদের দলের কনো সম্পর্ক  নেই ,এটা কনো গোষ্ঠীদন্ধ নয় ।যদিও খোকন দাস জানিয়েছেন এই যুবকটিকে যারা মেরেছে তাদের অবিলম্বে গ্ৰেপতার করা হোক পুনরায় তদন্ত করে ।এবং যারা তৃনমূল নেতা বিকাশ মন্ডলের বাড়ি ভাঙচুর করেছে তাদেরকে চিন্তিত করে তাদের বিরুদ্ধেও ব‍্যাবস্থা নিতে হবে প্রশাসনকে ।

পাপাই সরকারের রিপোর্ট     ACN LIFE NEWS





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS