করোনা যুদ্ধে জয়ী শিশুকে সম্বর্ধণা ( ভাতাড় )

10th June 2020 1:38 pm বর্ধমান
করোনা যুদ্ধে জয়ী শিশুকে সম্বর্ধণা  ( ভাতাড় )


ভাতারে করোনা যুদ্ধে জয়লাভ করলো দুই বছরের শিশু। সম্বর্ধনা জানালেন ব্লক প্রশাসন।

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কালিপাহাড়ি গ্রামে একটি 2 বছরের শিশু করোনাই আক্রান্ত হয়েছিল। দীর্ঘ 14 দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে গতকাল রাত্রে বাড়ি ফিরে ওই দুই বছরের শিশু টি।
আজ তাকে ভাতার ব্লক আধিকারি শুভ্র চট্টোপাধ্যায়, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি ও নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী সম্বর্ধনা দিতে হাজির হন ওই শিশুটির বাড়িতে।
তাকে বেশ কিছু খেলনা চকলেট উপহার দেওয়া হয়  প্রশাসনের পক্ষ থেকে।
খেলনা চকলেট পেয়ে খুশি ওই শিশুটি।

ওই শিশুটির মা-বাবা খুশি হয়েছেন প্রশাসনের আধিকারিকরা উনার খোঁজ খবর নিয়েছে বলে।

এবিষয়ে উপপ্রধান জুলফিকার আলী জানান, আজ প্রশাসনের আধিকারিকরা এসেছে ওই শিশুকে সম্বর্ধনা দিতে ।আমরা ঐ শিশুটি যাতে ভবিষ্যতে আরো জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে ঈশ্বরের কাছে আশীর্বাদ করি ।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

 

 

 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS