ভাতাড়ে কারেন্টের শক খেয়ে মারা গেল এক যুবক, এলাকায় শোকের ছায়া।

7th June 2020 5:29 pm বর্ধমান
ভাতাড়ে কারেন্টের শক খেয়ে মারা গেল এক যুবক, এলাকায় শোকের ছায়া।


পূর্ব বর্ধমান জেলার ভাতারেরবামুনারা গ্রাম পঞ্চায়েতের পানুয়া গ্রামের এক যুবক গতকাল বাড়ির কারেন্ট ঠিক করতে গিয়ে বৈদ্যুতিক শক খায়,। ওই ব্যক্তির নাম জয়দেব মল্লিক বয়স 34 বছর। বাড়ির লোকজন তাকে তড়িঘড়ি ভাতার স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।আজ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে ওই মৃতদেহটিকে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া।
 পরিবার সূত্রে খবর ওই যুবকের বাড়িতে রয়েছে একটি আট মাসের পুত্র সন্তান, ও 4 বছরের একটি কন্যা সন্তান।
সব মিলিয়ে ওই পরিবারটি বর্তমানে অসহায় হয়ে পরলো।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে | আমিরুল ইসলামের রিপোর্ট   ACN LIFE NEWS





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS