বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক ঘটনা ইন্দাস থানা গ্রাম পঞ্চায়েত এলাকায়

7th June 2020 12:17 pm বাঁকুড়া
বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক ঘটনা ইন্দাস থানা গ্রাম পঞ্চায়েত এলাকায়


বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু হল এক পথচারীর । ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বাঁকুড়ার ইন্দাস থানার রোলে । মৃত ব‍্যক্তির নাম বাপী বাগদী । রোলের ই ছওয়ানী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে । স্থানীয়রা জানিয়েছেন , রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা বালি বোঝাই ট্রাকটর টি নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে ধাক্কা মারে । চাকায় পিষ্ট হয়ে যায় পথচলতি ওই ব‍্যক্তির মাথা । রক্তে ভেসে যায় রাস্তা । স্থানীয় রা দ্রুত ছুটে আসেন । আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টরটিকে । ইন্দাস থানার পুলিশ উপস্থিত ঘটনাস্থলে acn life news





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট