ভাতাড়ের এরুয়ার গ্রামে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য,

6th June 2020 1:23 pm বর্ধমান
ভাতাড়ের এরুয়ার গ্রামে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য,


পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামে ধামিসের পার থেকে এক ড্রাম বোমা উদ্ধার হয়। এই বোমা উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে খবর গত কয়েক মাস আগে এরুয়ার গ্রামে  বোমা তৈরি করছে এই অভিযোগে বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়েছিল থানায়।
গত পরশু তিনজনকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ লক্ষণ হেমরম,রাজা হাঁসদা ও সুশীল মাঝি।
এরপর লক্ষণ হেমরম কে পুলিশি হেফাজতে নেই ভাতার থানার পুলিশ।ভাতার থানার পুলিশ লক্ষণ হেমরম এর কাছে জানতে পারে এরুয়ার গ্রামে এক গ্রাম বোমা রাখা রয়েছে।  আজ সেই বোমা উদ্ধার হয়। আর কিছুক্ষণের মধ্যে বোম স্কোয়াড এসে বোম  গুলিকে নিষ্ক্রিয় করবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে এরুয়ার গ্রাম ।এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।

তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা মান গোবিন্দ অধিকারী জানান, বারবার আমাকে মারার চক্রান্ত করছে বিজেপি। আমাকে মারার জন্যে  রাখা হয়েছিল ওই বোম গুলো। পুলিশ কাজ করছে ।এজন্য পুলিশকে ধন্যবাদ ।  আমিরুল ইসলামের রিপোর্ট।
ACN LIFE NEWS





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS