ভাতাড়ে বোমার মশলা সহ ধৃত দুষ্কৃতী ।
ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের ভাতাড়ে এরুয়ার গ্রামে। বোমার মশলা সহ হাতেনাতে ধরে ফেলল এক দুষ্কৃতীকে নাম রাজা হাজরা। গ্রামবাসীরা ধৃত কে ভাতাড় থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ আরও দু'জনকে গ্রেফতার করে নাম লক্ষণ হেমরম ও সুশীল মাঝি। পুলিশ ধৃতদের কে বিচার বিভাগীয় তদন্তের জন্য আদালতে পাঠায়।
এরুয়ার গ্রামে তৃণমূল কর্মী শেখ বাপির রহমান জানান ,
বছর খানেক আগে ভাতাড়ে এরুয়ার গ্রামে বিজেপি বোমাবাজি ঘটনা ঘটিয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত ছিল রাজা হাজরা।এতদিন সে ফেরার ছিল। এদিন একটি বাড়িতে বোমার মশলা সহ রাজা হাজরা কে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। এবং আরো জানান , ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাদক্ষ মানগোবিন্দ অধিকারী কে প্রাণে মারার উদ্দেশ্যে বিজেপি নেতৃত্বে এই বোমা তৈরি করা হয়েছিল। গ্রামবাসীরা সজাগ থাকার জন্য বিজেপির এই পরিকল্পনা ব্যর্থ হয়।
অন্যদিকে বিজেপি নেতৃত্ব কৃষ্ণদাস সিং জানান, বিজেপি সমর্থক হওয়ার জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
ভাতার থেকে শেখ মিলন এর রিপোর্ট acn life news