ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো

3rd June 2020 6:59 pm বর্ধমান
 ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো


বাড়ির ভেতর থেকে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো | এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বন বীরসিংহ গ্রামে , মৃত কিশোরের নাম প্রীতম মল্লিক বয়স 10 বছর | সূত্র মারফত জানতে পারা যায় মৃত ওই কিশোরীর বাবা-মা জেলে রয়েছেন তারপর থেকেই জেঠুর বাড়িতে থাকতেন ওই কিশোর আজ সকাল বেলায় জেঠু সবজি বিক্রি করতে হাটে যায় এবং জেঠিমা মা স্নান করতে গেলে বাড়ি ফাকা পেয়ে দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই কিশোর | এরপর জেঠিমা স্নান সেরে বাড়িতে ফিরে এলে প্রথম ঘটনা তার নজরে আসে , আজ সকালে দোতলা ঘর থেকে কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয় | খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় | মৃত কিশোরীর মামাবাড়ির এক আত্মীয় দাবি করেন ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তবে ওই কিশোরের মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা পুরোদমে তদন্ত করতে শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ |





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS