আর্থিক অনুদান,ও সংবর্ধনা প্রদান

3rd June 2020 5:58 pm বর্ধমান
আর্থিক অনুদান,ও সংবর্ধনা প্রদান


দীর্ঘ লকডাউন এর ফলে বর্ধমান রেলস্টেশন সংলগ্ন এলাকায় ফুটপাতবাসী, ভবঘুরে ,পথশিশুদের দুরাবস্থার কথা মাথায় রেখে জেলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন  আহারের ব্যবস্থা করা হয়েছে ।এই কাজে প্রতিনিয়ত পরিশ্রম করছে শ্রমিক সংগঠনের সদস্যরা। প্রত্যেকদিন সাড়ে তিনশ মানুষকে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে।। ডাল ভাত তরকারি সহ বিভিন্ন খাদ্য দ্রব্য দেওয়া হচ্ছে প্রতিদিন । এই খাদ্য প্রদান অনুষ্ঠানে প্রতিদিন অনেক বিশিষ্ট মানুষজন অংশগ্রহণ করেছেন। এখানে এসেছেন মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য স্রমিক সংগঠনে নেতৃত্ব দোলা সেন সহ বিশিষ্ট মানুষরা।এদিন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ইফতিকার আহমেদ  সংবর্ধনা প্রদান করলেন সংগঠনের দুই কর্মীদের একবস্তা চাল ,জামা পেন্টের সিট ,একটিন তেল,কিছু আর্থিক অনুদান ,ও উত্তরিয় পরিয়ে ফুলের তোরা দিয়ে এই দুই সংগঠনের কর্মী সন্তষ কুমার মন্ডল ও অভিজিৎ পোরেল দেওয়া হল ।দীর্ঘদিন ধরে এরা  বিনা পারিশ্রমিকে অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী রান্না করছেন ।তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এদিন সংবর্ধনা পেয়ে খুশি সংগঠনের দুই কর্মী ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS