বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা

3rd June 2020 3:59 pm বাঁকুড়া
বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা


দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ- একমাত্র মেয়ের জন্মদিনে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির হলেন বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়া গ্রামের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ অমিত কুমার মণ্ডল। বুধবার করোনা পরিস্থিতিতে মেয়ের জন্মদিনে নিজের চেম্বারে উপস্থিত সকল গ্রামবাসীকে তিনি এই পরিষেবা প্রদান করেন ।

মেয়ে সুদেষ্ণা মণ্ডল এই মুহূর্তে বিবাহ সূত্রে শ্বশুর বাড়িতে রয়েছেন। কিন্তু তাতে কি! করোনা পরিস্থিতিতে মেয়ের বাড়িতে গিয়ি মহাধূমধামে জন্মদিন পালন করা না গেলেও নিজের চেম্বারে বসেই নিজের মতো জন্মদিন 'সেলিব্রেট' করতে পেরে খুশি চিকিৎসক 'বাবা' ডাঃ অমিত কুমার মণ্ডল। তিনি বলেন, করোনা সতর্কতায় লক ডাউনে মানুষের হাতে অর্থের যোগান নেই। তাই 'ইউমিনিটি' বাড়াতে আর্সেনিকাম অ্যালুমবিন সহ ৩০ টি ওষুধ অসহায় মানুষের হাতে তুলে দিলাম। মেয়ের জন্মদিন পালনে এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হয়না বলেই তিনি জানান।

ডাক্তারবাবুর এই উদ্যোগে খুশি গ্রামের মানুষও





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট