মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর পরিমানে গাঁজা সহ গ্রেফতার চার। সূত্রের খবর সোমবার সন্ধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ধৃতদের কাছে থেকে ৬৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ধৃতদের গ্রেফতার করে।
ধৃতরা হলেন গুরুদাস শিকদার, তার বাড়ি ২৪ পরগনার খড়দাহ শুভাষপল্লি এলাকায়। পেশায় তিনি চালক। শঙ্কর রায়, তার বাড়িও ২৪ পরগনার খড়দাহ রহড়া এলাকায়। পেশায় তিনি খালাসি। বাদল মল্লিক, তার বাড়ি কোচবিহারের কোতয়ালীর মাঘপালা এলাকায় এবং মিনাল মন্ডল তার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গীর নতুন বামনাবাদ এলাকায়। পুলিশ সূত্রে জানাযায়, কোচবিহার থেকে জলঙ্গীর উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। দুজনকে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের অাবেদন করা হয়।