বেতন কাঠামো পরিবর্তন সহ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ (পূর্ব বর্ধমান )

3rd June 2020 1:50 pm বর্ধমান
বেতন কাঠামো পরিবর্তন সহ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ   (পূর্ব বর্ধমান )


বেতন কাঠামো পরিবর্তন সহ নিরাপত্তার দাবিতে সচ্চার হলেন পূর্ব বর্ধমানের গাংপুর এলাকায় প্রি কোভিড হাসপাতালের স্ব‍্যাস্থকর্মীরা।দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের দাবি জানানো হলেও বেতন কাঠামো পরিবর্তন করছেন না কর্তীপক্ষ এমনটাই অভিযোগ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের কর্মীরা তারা বিক্ষোভ দেখালেন মঙ্গলবার  হাসপাতাল চত্বরে।হাসপাতালের নাসিং স্টাফ, সহ অনান‍্য শো খানেক  কর্মী বিক্ষোভ দেখান এদিন।তাদের দাবি কনো প্রতিশ্রুতি রাখেনি হসপিটাল কতৃপক্ষ ।কাজ শুরুর আগে তাদের বলা হয়েছিল সরকারি হারে বেতন দেওয়া হবে ,সাতদিন কাজ করার পর সাতদিন তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন কিন্তু কনো প্রতিশ্রুতি দুমাস ধরে মানা হচ্ছে না এমনটাই অভিযোগ ।শুধুমাত্র ওই বেসরকারি হাসপাতাল কর্তীপক্ষ তাদের ৩০০০হাজার টাকা করে বেতন দিচ্ছে ।কিন্তু সরকার কনো বেতন দেননি দুমাস ধরে। নুন‍্যতম কনো নিরাপত্তাও নাই ।তাদের আরও অভিযোগ একটা সাবানকে কেটে আধখানা করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটাই একমাস ধরে  চালাতে হবে ।এখন বলা হচ্ছে ২৬ দিন কাজ করতে হবে মধ‍্যে কনো ছুটি মিলবে না ।পি পি কিট পরে তারা ঘেমে গিয়ে অনেকেই অসুস্থ‍্য হয়ে পরছেন ,এমনকি অসুস্থ্য হওয়ার পরেও তাদের চিকিৎসা পরিষেবা মিলছে না তাদের শারীরিক অবস্থার জন‍্য কনো টেষ্টও  করা হচ্ছে না এমনটা অভিযোগ ।এই ঘটনার পরেই বর্ধমান গাংপুরে প্রি কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন সেখানকার কর্মরত নার্স সহ হাসপাতালের স্ব‍্যাস্থ কর্মীরা ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS