Big breaking News পঙ্গপালের তান্ডব এবার বিষ্ণুপুর

2nd June 2020 9:04 am বাঁকুড়া
Big breaking News পঙ্গপালের তান্ডব এবার বিষ্ণুপুর


দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ পঙ্গপালের তাণ্ডব বাঁকুড়ার বিষ্ণুপুরেও? এখন এই খবরে তোলপাড় নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো 'ভাইরাল' এই ছবি। আর সেই 'ভাইরাল' হওয়া ছবির সুলুক সন্ধান করতে আমরা পৌঁছে গেছলাম ঐ গ্রামে।


   à¦¸à§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ সূত্রে খবর, বিষ্ণুপুরের লায়েকবাঁধ গ্রাম পঞ্চায়েতের লখ্যাশোল শালবাগানে এসে ঘাঁটি গেড়েছে পঙ্গপালের দল। জঙ্গলের শাল পাতাই এখন তাদের আক্রমণের শিকার। এই খবর পেয়ে সোমবার ঐ এলাকায় গিয়ে দেখা গেল, সিংহভাগ শাল গাছের পাতার মূল অংশ কোন পতঙ্গজাতীয় প্রাণীর আক্রমণের শিকার। তবে এই ঘটনার পিছনে পঙ্গপালই দায়ী কিনা নিশ্চিত নন কেউই।

   à¦¸à¦®à§à¦ªà§à¦°à¦¤à¦¿ উত্তর পশ্চিম ভারতে ব্যাপকভাবে হানা দিয়েছে পঙ্গপাল। উত্তর প্রদেশ-মধ্য প্রদেশের পর এরাজ্যেও যদি পঙ্গপাল হানা দেয় তাহলে মাথায় হাত চাষীদের। এক দিকে দীর্ঘ লক ডাউন, তার পর আমফান ও কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে এই নতুন উপসর্গ যোগ হলে কি হবে ভেবে পাচ্ছেননা এখানকার চাষীরা।

স্থানীয় বাসিন্দা সুনীল মুর্ম্মু, বুবাই ঘোষরা বলেন ,  জঙ্গলের মধ্যে হঠাৎ করেই পঙ্গপাল জাতীয় পতঙ্গের উপস্থিতি লক্ষ্য করি। মূলতঃ শাল গাছের পাতা এই পতঙ্গের আক্রমণের মূল লক্ষ্য বলে তারা জানান।





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট