সমস্ত হিমঘরেএর শ্রমিকদের নিয়ে আলোচনা সভা

2nd June 2020 9:01 am বাঁকুড়া
সমস্ত হিমঘরেএর শ্রমিকদের নিয়ে আলোচনা সভা


দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ আজ কোতুলপুরের নেতাজি মোড়ে কোতুলপুর ব্লকের সমস্ত হিমঘরের শ্রমিকদের নিয়ে মিটিং করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা । যেসকল হিমঘরের শ্রমিক ভাইয়েরা তারা একসাথে গাদাগাদি করে কাজ করছেন তাদেরকে করনা বিষয়ক সর্তকতা করা হয় । এর পাশাপাশি যে সকল পরিযায়ীশ্রমিক বাইরে থেকে নিজের রাজ্যে ফিরে এসেছেন তাদেরকে 100 দিনের কাজের মাধ্যমে কাজ দেওয়ার কথা ঘোষণা করলেন মন্ত্রী শ্যামল সাঁতরা । সূত্র মারফত জানা যায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় যাদের ছেলে মেয়েরা বাইরে কাজ করতে গিয়েছিলেন তারা ফিরে আসার পর তাদের কাজ যাতে সুনিশ্চিত থাকে সে ব্যাপারেও মন্ত্রীকে জানান। উল্লেখ থাকে যে বিশেষ সূত্রে খবর পাওয়া যায় যেসকল পরিযায়ী শ্রমিক তারা সদ্য নিজের জেলায় ফিরেছে তাদের বাড়ির লোক যারা ঐ সমস্ত হিমঘরে কাজ করেন তাদেরকে কাজে না আসার জন্য বলা হয়। ফলতো তারা আশঙ্কার মধ্যেই দিন কাটাচ্ছেন যদি তাদের কাজ হারাতে হয় । অনেক পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরে হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে আছেন তাদের বাড়ির লোক দের কাজ হারানোর সংশয় দূর করতে তড়িঘড়ি আলোচনায় বসেন । শ্রমিকরা 100 দিনের কাজের মধ্য দিয়ে বাড়ির আশেপাশে গাছ লাগানো নালা পরিষ্কার ইত্যাদি কাজ তারা করতে পারবেন। 100 দিনের কাজ দেওয়া ছাড়াও প্রতি মাসে মাসে এই ধরনের আলোচনা সভা করার কথা বলেন মন্ত্রী শ্যামল সাঁতরা । আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির ব্লক সভাপতি শওকত আলী কোতুলপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমির বাগ অশোক মন্ডল সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট