প্রেমিক কে পেতে প্রেমিকা বাড়ীর সামনে ধর্না বসল মুর্শিদাবাদের বহরমপুর এর এক প্রেমিকা , ভাতাড়ের কালুত্তক গ্রামে

30th May 2020 12:36 pm বর্ধমান
প্রেমিক কে পেতে প্রেমিকা বাড়ীর সামনে ধর্না বসল মুর্শিদাবাদের বহরমপুর এর এক প্রেমিকা  , ভাতাড়ের কালুত্তক গ্রামে


বর্তমানে করোনা ভাইরাস এর জেরে চলছে লকডাউন ।চরম সমস্যায় মধ্যে রয়েছে  সকল সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে প্রেম কিন্তু থেমে নেই, আজ সুদূর মুর্শিদাবাদের বহরমপুর এর এক প্রেমিকা ধর্নায় বসলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কালুত্তক গ্রামে। তাঁর দাবি দু'বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রেখে সেই সম্পর্ক অস্বীকার করছে কালুত্তকের তুহিন খান।

এই ঘটনায় কালুত্তক গ্রামে চরম উত্তেজনা দেখা দেয়।
ঘটনার খবর পাবার পর প্রেমিক ঘর থেকে পলাতক।

প্রেমিকা সামিরুন খাতুন জানান আমার বিয়ে হয়েছিল কলকাতায় আমার ৮ বছরের এক মেয়ে রয়েছে। এরই মধ্যে দু বছর আগে ফোনে আলাপ হয় ভাতারের কালুত্তক গ্রামের তুহিন খানের সঙ্গে।
তুহিন দু'বছর ধরে আমাকে আশ্বাস দিচ্ছে সে বিয়ে করবে।
এরই মধ্যে আমি স্বামীর সংসার সব হারিয়েছি, তুহিন এর জন্য।বর্তমানে তুহিন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। পাশাপাশি তার মোবাইলের সিম সে চেঞ্জ করে ফেলেছে ।তাই আমি বাধ্য হয়ে আজ ওর বাড়ির সামনে ধর্নায় বসেছি ।যতক্ষণ না তুহিনের সঙ্গে আমার দেখা হচ্ছে আমি এই ধরনা চালিয়ে যাব।
এ বিষয়ে প্রেমিকের বাড়ির কোন লোকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

 

 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS