প্রায় ১০দিন ধরে নিখোঁজ এক স্কুল ছাত্র পূর্ব বর্ধমানের মেমারি থানার করন্দায় এলাকায় একটি মাঠের ধার থেকে দেহাংশ উদ্ধার হল এবং সেই দেহাংশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তিব্র চাঞ্চল

28th May 2020 6:42 pm বর্ধমান
প্রায় ১০দিন ধরে নিখোঁজ এক স্কুল ছাত্র পূর্ব বর্ধমানের মেমারি থানার করন্দায় এলাকায় একটি মাঠের ধার থেকে দেহাংশ উদ্ধার হল এবং সেই দেহাংশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তিব্র চাঞ্চল


প্রায় ১০দিন ধরে নিখোঁজ এক স্কুল ছাত্র পূর্ব বর্ধমানের মেমারি থানার করন্দায় এলাকায় একটি মাঠের ধার থেকে দেহাংশ উদ্ধার হল এবং সেই দেহাংশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তিব্র চাঞ্চল‍্য ছরিয়েছে গোটা এলাকায় ।স্থানীয় মানুষজন এবং পরিবারের দাবি ওই দেহাংশ নিখোঁজ ছাত্রের ।স্বাভাবিকভাবেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফ থেকে এবং ময়নাতদন্তের পরেই জানা যাবে ওই নিখোঁজ ছাত্রের দেহ কিনা ওই দেহাংশগুলো ।স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল‍্য পূর্ব বর্ধমানে মেমারির করন্দা এলাকায় ।এলাকা সূত্রে যেটা যানা গিয়েছে করন্দা এলাকার বাসিন্দা বৈটা হরিদাসপুর উচ্চবিদ‍্যালয়ের দশম শ্রেনীর ছাত্র শুভম মন্ডল গত সতেরো পাঁচ থেকে নিখোঁজ ।এবং ওই সতেরো পাঁচ তারিখে মেমারি থানায়  নিখোঁজের অভিযোগ জানানো হয় তার পরিবারের তারপর থেকে ।তার পরেই পুলিশের তরফ থেকে যেমন খোঁজার কাজ চলছিল পরিবারের সদস‍্যরাও সেই ছাত্রটিকে খুঁজছিলেন ।এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই মোবাইল গেম খেলার নেশায় মেতেছিল ওই ছাত্রটি এবং ওই সাতেরো পাঁচ তারিখেই পালসিট এলাকায় এক তার বন্ধু তাকে ডেকে পাঠায় এবং দু দুবার তার মোবাইল হ‍্যাক হয়ে গিয়েছিল ইতিপূর্বে বলে জানা যাচ্ছে এবং পরবর্তী সময় আবারও গেম খেলতে খেলতে মোবাইল যখন হ‍্যাক হয়ে যায় বা মোবাইল যখন বেশ কিছুটা অকেজ হয়ে পরে  তখন ওই বন্ধুর সরনাপন্ন হয় গত সতেরো পাঁচ তারিখে ওই শুভ মন্ডল বলে জানা যাচ্ছে ।কিন্তু তারপর থেকে সে আর বারি ফেরেনি এমনটাই জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে ।এদিন বৃহস্পতিবার কয়েকঘন্টা আগে করন্দা এলাকায় নদীর ধারের মাঠ থেকে দেহাংশ উদ্ধার হয় ।এবং পরনের প‍্যান্ট এবং জামা দেখে পরিবারের লোক এবং প্রতিবেশিরা অনুমান করছেন যে ওই দেহাংশ নিখোঁজ ছাত্র শুভম মন্ডলেরি ।ঘটনাস্থলে হাজির হয় মেমারী থানার পুলিশ এবং দেহাংশগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য নিয়ে যাওয়া হয়েছে।সামগ্ৰি ঘটনার তদন্ত শুরু করে তমুল উত্তেজনা ওই এলাকায় ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ACN LIFE NEWS





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS