ফের বাঁকুড়া জেলায় করণা আক্রান্তের হদিশ মিলল চাঞ্চল্য কোতুলপুরএ , ধীরে ধীরে বাড়ছে জেলায় COVID আক্রান্তের সংখ্যা |

28th May 2020 2:23 pm বাঁকুড়া
 ফের বাঁকুড়া জেলায় করণা আক্রান্তের হদিশ মিলল চাঞ্চল্য কোতুলপুরএ , ধীরে ধীরে বাড়ছে জেলায় COVID আক্রান্তের সংখ্যা |


গ্রীন জোন থাকা বাঁকুড়া জেলা চতুর্থ পর্যায়ের লকডাউন এ এসে জেলার গ্রীন জোনের তকমা হারালেন , বাঁকুড়া জেলায় প্রথম করোনা আক্রান্ত হয় 22শে মে পাত্রসায়ের এক কিশোরীর | এরপর 23 শে মে COVID পজেটিভ ধরা পড়ে | ছাতনা থানার দুই ব্যক্তির | আজ সকালে ওই একই জায়গার অর্থাৎ ছাতনা থানার এক মহিলা সহ 11 জন ব্যক্তির COVID পজিটিভ ধরা পড়ে | 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এদিন রাতে আবারো কোতুলপুর ব্লকের এক যুবকের COVID পজেটিভ রিপোর্ট আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় | জানা যায় ওই যুবক সম্প্রতি মুম্বাইয়ের রেড জোন মহারাষ্ট্র থেকে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার নিজের বাড়িতে আসেন | এরপর সরকারি গাইডলাইন মেনে গত 21 মে ওই যুবকের লালারসের নমুনা সংগ্রহ করা হয় , 22 শে মে ওই লালারসের নমুনা শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল স্কিনিক্স এন্ড সনকা হাসপাতালে পাঠানো হলে 27 শে মে অর্থাৎ বুধবার ওই যুবকের লালারসের রিপোর্ট পজেটিভ আসে বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের হাতে এবং তড়িঘড়ি ওই যুবককে বাঁকুড়ার ওন্দার COVID হাসপাতালে পাঠানো হয় |

তবে এই খবরের সত্যতা স্বীকার করে নেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা  acn life news





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট