গতকাল সন্ধ্যার বিধ্বংসী ঝড়ে চরম ক্ষতিগ্রস্ত ভাতাড় ব্লক

28th May 2020 2:08 pm বর্ধমান
গতকাল সন্ধ্যার বিধ্বংসী ঝড়ে চরম ক্ষতিগ্রস্ত ভাতাড় ব্লক


গতকাল সন্ধ্যায় হঠাৎ ভাতার ব্লক জুড়ে ব্যাপক ঘূর্ণিঝড় ও বৃষ্টি হয় ।এর ফলে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাতার ব্লক মানুষজন। প্রায় শতাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ভাতার ব্লক জুড়ে।
অসংখ্য গাছ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়। সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ভাতার ব্লক এর বেশ কয়েকটি অঞ্চল।
বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সারাইয়ের কাজ করছেন।
ভাতারের বিভিন্ন অঞ্চলের বোরোচাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এই ঝড় বৃষ্টির ফলে।
 à¦¸à¦¬ মিলিয়ে গত কালকের ঝড়ে ক্ষতিগ্রস্ত ভাতার ব্লকের মানুষজন ।ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। acn life news





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS