ফের_করোনার_কোপ_পূর্ব_বর্ধমানে_আরও_৫_জনের_শরীরে_পাওয়া_গেলো_করোনার_হদিস

24th May 2020 8:59 pm বর্ধমান
ফের_করোনার_কোপ_পূর্ব_বর্ধমানে_আরও_৫_জনের_শরীরে_পাওয়া_গেলো_করোনার_হদিস


#ফের_করোনার_কোপ_পূর্ব_বর্ধমানে_আরও_৫_জনের_শরীরে_পাওয়া_গেলো_করোনার_হদিস

  লকডাউনের মাঝেই করোনা আক্রান্ত্রের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আজ ফের পূর্ব বর্ধমান জেলার পাঁচ জন করোনা আক্রান্ত্রের হদিশ মিলেছে। তবে এই পাঁচ আক্রান্ত্রের মধ্যে কালনায় দুজন আক্রান্ত্র হয়েছেন, গলসির শিড়োরাইয়ে এক জন মহিলার শরীরে করোনা ভাইরাস মিলেছে, আউশগ্রামে এক জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস, এবং বর্ধমানের উদয় পল্লী এলাকায় এক শিশুকন্যার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।

 à¦“ই পাঁচ এলাকাকে কন্টেইনমেন্ট জোনের আওতাভুক্ত করা হয়েছে, এছারাও পুলিশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুর এলাকা, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টাইনসেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে কালনার নসিপুর ও ফকির ডাঙ্গা এলাকার দু জন করোনা আক্রান্ত হয়েছেন, এবং ওই দু জন মুম্বই থেকে বাড়ি ফিরেছিলেন, ওই দু জন ব্যক্তির বাড়ি ফেরার পর বর্ধমান মেডিক্যালে লালারসের নমুনা পরিক্ষা করায় রিপোর্টে পজিটিভ আসে। তারপরে দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিৎসার জন্য ভরি হয়েছেন।

গলসির শিড়োরাই পশ্চিম পাড়ার এক মধ্য বয়স্ক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন, তবে তিনি বাইরে থেকে আসেননি, তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং সে কারনেই তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারপরই লালারস পরিক্ষা করার পর রিপোর্টে জানা যায় তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত। জানা গিয়েছে ওই মহিলাকেও চিকিৎসার জন্য ওই মহিলাকে দুর্গাপুরের সনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আউশগ্রামের বেলেমাঠ গ্রামে এক পরিযায়ী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে পাঁচ মাস আগে রাজমিস্ত্রির কাজের জন্য চেন্নাইয়ে গিয়েছিলেন। গত মঙ্গলবার তিনি বাড়ি ফিরেছেন এবং আউশগ্রাম ২ ব্লক হাসপাতালে লালারস পরিক্ষা করার পর রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ওই আক্রান্ত ব্যক্তিকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভরিতি করা হয়েছে। এবং বর্ধমানের উদয়পল্লীর করোনা আক্রান্ত শিশু কন্যাকে কলকাতা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর শিশুকন্যা বাবা মায়ের সঙ্গে দিল্লি থেকে ফিরেছিল, এবং তারপরই করোনা আক্রান্ত হয় ওই শিশু কন্যা। সংস্পর্শে আশা সমস্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সাথে সাথে ওই সংক্রমিত এলাকা গুলিকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS