Breaking News :: আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত গোটা রাজ্য

21st May 2020 5:43 pm উত্তর 24 পরগনা
Breaking News ::  আমফানের  প্রভাবে ক্ষতিগ্রস্ত গোটা রাজ্য


 

 

*নিউজ ডেস্ক, ACN LIFE NEWS:*

 

দক্ষিণ 24 পরগনা তাণ্ডব চালালো আমফান ।

 

বাবলু প্রামাণিক দক্ষিণ 24পরগনা 

 

দক্ষিণ 24 পরগনার তাণ্ডব চালালো ভয়ানক ঘূর্ণিঝড় আমফান দুপুর 12 টা থেকে রাত্রি নটা পর্যন্ত তাণ্ডবে অতিষ্ঠ হলো সাধারণ জনগণ। আগে লকডাউন হয়ে পড়ে আছে 55 দিন  বিশ্বজুড়ে দিন আনা দিন খাওয়া মানুষগুলো অনাহারে দিন গুণ ছিল নিজের আশ্রয় টুকু ঘরের মধ্যে সেই আশ্রয় কেড়ে নিল আমফানে। নেই আর তাদের মাথা গোঁজার ঠাঁই। কি হবে কোথায় যাবে দিশাহারা পড়েছে সাধারণ জনগণ। সর্ব বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ 24 পরগনা নেই আর কারোর ঘরের এলবেসটার চাল, খড়ের ঘর, মাটির দেওয়াল, টিনের ছাউনি কি করবে ভেবে চিন্তে পারছেনা সাধারন জনগন। দক্ষিণ 24 পরগনা বারুইপুর উত্তরভাগ, হিমচি, খুঁটিবেড়ে, বিন্দাখালি, কালাবুরু, ক্যানিং বাসন্তী ,গোসবা  কাকদ্বীপ রায়দিঘি, নামখানা, পাথরপ্রতিমা, সুন্দরবন কোস্টাল, এই সমস্ত জায়গায় ঝড়ের দাপট প্রচন্ড হারিয়েছিল ঘন্টায় 130 থেকে150  মধ্যে।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি এই সময় সরকার তাদের পাশে না দাঁড়ালে তারা কি করবে ভেবেচিন্তে উঠতে পারছে না।

 





Others News

জলে ডুবে মৃত্যু শিশু কন্যার ঘটনা পাত্রসায়ের থানা এলাকার

জলে ডুবে মৃত্যু শিশু কন্যার ঘটনা পাত্রসায়ের থানা এলাকার


লক ডাউনের মধ্যেই দিদির সাথে খেলার সময় বাড়ির সামনে এক জল ভর্তি গর্তে পড়ে মৃত্যু হলো বছর দেড়েকের এক শিশু কন্যার। মৃত শিশুটির নাম সুস্মিতা বাগদী । বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার পাঁচপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঐ শিশুটি খেলা করছিল। বাড়ির পেছনে নলকূপের অবশিষ্ট জল জমা রাখার জন্য তৈরী করা হয় গর্ত আর গতকাল বৃষ্টিতে ওই গর্ত জলে ভরাট হয়ে যায় , আজ সেই গর্তে দিদির সাথে খেলতে খেলতে জলে পড়ে যায় শিশু কন্যাটি । এরপর বিষয়টি বাড়ির লোকের নজরে আসে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঐ গর্ত থেকে শিশু কন্যাটিকে উদ্ধার করে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুর মা ও কাকা বলেন, আমরা বাড়িতেই ছিলাম। তারা বুঝতেই পারেননি কি করে এই ঘটনা ঘটলো বলে তিনি জানান।