পূর্ব বর্ধমানে নতুনহাট এ চেন্নাই থেকে আসা ব্যাক্তির করোনা আক্রান্ত

19th May 2020 10:55 am বর্ধমান
পূর্ব বর্ধমানে নতুনহাট এ চেন্নাই থেকে আসা ব্যাক্তির করোনা আক্রান্ত


এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুনহাট এলাকায় চেন্নাই থেকে আসা যুবকের করোনা রিপোর্ট পজিটিভ । সোমবার রাতে স্বাস্থ‍্য দপ্তরের রিপোর্ট এসে পৌঁছানোর পরেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে এলাকায় । মঙ্গলকোট ব্লক স্বাস্থ‍্য আধিকারিক সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা রাত্রেই পরিবারের সাথে কথা বলেন । করোনা পজিটিভ যুবককে পাঠানো হচ্ছে সনোকা হাসপাতালে । তাছাড়া যুবকের সংস্পর্শে আসা পরিবারের ১৮ জনকে গাংপুরের প্রি কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলি । আর কারা ওই যুবকের সংস্পর্শে এসেছে তার খোঁজ শুরু হয়েছে ।

জানা গেছে , চেন্নাই থেকে ফেরার পরেই বর্ধমানে তার নমুনা সংগ্ৰহ করে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয় । সেই নমুনার রিপোর্ট আসে সোমবার রাতে । সেখানেই করোনা পজিটিভ উল্লেখিত বলে স্বাস্থ‍্য দপ্তর সুত্রে জানা গেছে ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS