হাওড়ার শাহরুখ ঘরে ফেরালো ৮০ জন পরিযায়ী শ্রমিককে।

18th May 2020 11:04 pm হাওড়া
হাওড়ার শাহরুখ ঘরে ফেরালো ৮০ জন পরিযায়ী শ্রমিককে।


 

ইলিয়াস মল্লিক, হাওড়া: শাহরুখ! নাম টি শুনে বলিউডের বাদশাহ শাহরুখ খানের কথা ভাবছেন কিতাইত! না ইনি সেই সিনেমার রঙিন পর্দার নায়ক শাহরুখ খান নন ঠিকই তবে বাস্তব জীবনে অসহায় অভাবী মানুষের পাশে থেকে একটি হিরোর চরিত্র তুলে ধরেছে সমাজের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লকডাউন এ আটকে পড়া দুস্থ অভাবী পরিযায়ী  শ্রমিকদের কাছে।  রাজ্য সরকার বাংলার বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরানোর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তবুও সেই মা-মাটি-মানুষের সরকারের আদর্শকে সামনে রেখে নিজের আর্থিক উদ্যোগে প্রায় 80 থেকে 100 জন পরিযায়ী শ্রমিককে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করলেন শেখ শাহরুখ হোসেন । তার কথা অনুযায়ী বাংলার বাইরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা তার সঙ্গে এবং তার পরিচিত বন্ধু মহলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের দুঃখ-দুর্দশার কথা জানায় এবং ট্রেনের টিকিট কাটার জন্য আর্থিক সহযোগিতার আবেদন করে তারপরেই শাহরুখ হোসেন নিজ উদ্যোগে সেই সমস্ত শ্রমিকে টাকা পাঠিয়ে তাদের  পাশে দাঁড়ান।
ACN LIFE NEWS





Others News

সদ্যজাত শিশু উদ্ধার ( হাওড়া )

সদ্যজাত শিশু উদ্ধার  ( হাওড়া )


হাওড়া লিলুয়ার ভট্টনগরের ত্রিপুরা রোড সংলগ্ন এলাকাতে ভোর 4টে নাগাদ পুকুরের পাশে দেখা মিলল এক সদ্যোজাত শিশুর। সকালে হাটতে গিয়ে এক স্থানীয়র চোখে পড়ে এই বিষয়টি সামনে যেতেই দেখা মেলে সদ্যোজাত  শিশুপুত্রটির যার মধ্যে রয়েছে এখন প্রানের স্পন্দন। পুকুরের পাশেই উন্মুক্ত অবস্থায় কে বা কারা এই সদ্যোজাত শিশুকে ফেলে রেখে গেলো সেই নিয়ে ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে একটা প্রশ্নের আলোরণ সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা পুলিশ স্টেশনে খবর দিলে ঘটনাস্তলে পুলিশ এসে ওই সদ্যোজাত শিশুপুত্রকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। ইতিমধ্যেই লিলুয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।                                        হাওড়া থেকে মনি শংকর বিশ্বাস এর রিপোর্ট