রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের খবরে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়া শহরে। ঘটনাস্থলে বিজেপি সাংসদ সুভাষ সরকার গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

18th May 2020 7:32 pm বাঁকুড়া
 রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের খবরে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়া শহরে। ঘটনাস্থলে বিজেপি সাংসদ  সুভাষ সরকার গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।


দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের খবরে ধুন্ধুমার কাণ্ড বাঁকুড়া শহরে। ঘটনাস্থলে বিজেপি সাংসদ  সুভাষ সরকার গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।বাঁকুড়া শহরের স্টেশন মোড় থেকে পাটপুর এলাকায় রেলের জমিতে গত পঞ্চাশ বছর ধরে বেশ কিছু পরিবার বসবাস করেন। পূনর্বাসনের ব্যবস্থা না করে ভূমিহীন এই মানুষগুলিকে রেলের তরফে উচ্ছেদ করা হবে বলে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।আজ সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ জড়ো হতে থাকেন। খবর পেয়ে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার সেখানে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি  দীর্ঘ দু'মাস ধরে লকডাউন চলছে  কিন্তু এলাকার সাংসদ কে  তারা কোনোভাবেই পাশে পাচ্ছেন না। একই সঙ্গে সাংসদকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। উচ্ছেদের আগে পূনর্বাসনের দাবী জানিয়ে পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএমকে চিঠি দেন আন্দোলনকারীরা।
বিজেপি সাংসদ এর অভিযোগ শাসক দলের নেতারা চক্রান্ত করে বাইরে থেকে লোক নিয়ে এসে তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। লকডাউন ভেঙ্গে এই ধরনের রাজনৈতিক অভিসন্ধি করা উচিত নয় বলে তার অভিমত। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি সকলেই এলাকার মানুষ, তারা আন্দোলন করছিলেন শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক করার চেষ্টা করেছেন সাংসদ নিজেই।





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট