প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ দেখুন ভিডিও সহ

18th May 2020 5:19 pm বর্ধমান
প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ  দেখুন ভিডিও সহ


কলকাতা থেকে সাতজন প্রতিনিধিদল কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন,।পূর্ব বর্ধমান জেলা যত জন প্রতিবন্ধী মানুষ রয়েছেন তাদেরকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল সোমবার ।,প্রায় ১০রকম খাদ্য  সামগ্ৰি আনা হয়েছে কলকাতা থেকে।এদিন বর্ধমান পৌরসভার থেকে এই খাদ্য দেওয়া হল।,এটাও জানিয়েছেন যে সমস্ত কলকাতা থেকে প্রতিনিধিদল এসেছেন এখন ৫০০জন এই প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে দেওয়া হল এদিন এই খাদ্য,।যদি কোনরকম কমে যায় তাদের জন্য আরো কলকাতা থেকে এই খাদ্য সামগ্রী আনা হবে ।,বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস এর হাত দিয়ে এদিন এই খাদ্য আনা হয় ।এবং খোকন দাস নিজে দাঁড়িয়ে থেকে ওই কলকাতা থেকে আসা সাতজন প্রতিনিধিদলের সঙ্গে  খাদ্য বিতরণ করলেন,। খাদ্যের মধ্যে যেমন রয়েছে চাল ,ডাল,তেল ,সোয়াবিন, পাঁচ রকম মসলা, সাবান সহ আরও  অন্যান্য খাদ্য সামগ্রী,যে সমস্ত পৌরসভা অস্থায়ী কর্মী রয়েছেন তারা হাতে হাত লাগিয়ে এই খাদ্য সামগ্রী তুলে দিলেন ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট acn life news

 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS