পরিযায়ী শ্রমিকদের গাড়ি দুর্ঘটনার ,মৃতের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য প্রশাসনের

18th May 2020 4:41 pm পুরুলিয়া
পরিযায়ী শ্রমিকদের গাড়ি দুর্ঘটনার ,মৃতের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য প্রশাসনের


উত্তরপ্রদেশের অরাইয়ার মুহলিতে পরিযায়ী শ্রমিকের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার ঘটনায় বাংলার শ্রমিকের  মৃতের সংখ্যা আরও দু'জন বেড়ে হল ছয় l এই দু'জনও পুরুলিয়ারl  সামগ্রিক ভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছাব্বিশ l 
তবে দুর্ঘটনার একদিনের মধ্যে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যেই বাংলার মৃত ছয় পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে রাজ্যের তরফে ক্ষতিপূরণের অর্থাৎ 'রিলিফ এক্সগ্রাসিয়া' হিসাবে দু'লক্ষ টাকার চেক দেওয়া হয় l সেই সঙ্গে সমব্যাথী প্রকল্পের দু'হাজার টাকা, ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে l যে সকল মৃত শ্রমিকের বাড়িতে শিশু রয়েছে তাদের ঘরে বেবি ফুডও তুলে দেওয়া হয় l এদিন মৃত ছয় পরিযায়ীর বাড়িতেই যান রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার l পুরুলিয়া মফস্বলের  ছড়রা-দুমদুমিতে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়l এদিন তাঁরা ক্ষতিপূরনের চেক দিয়ে বলেন, "মর্মান্তিক দুর্ঘটনাl আমরা সবসময় পাশে আছি l রাজ্য সরকারের তরফে আপাতত  দু'লক্ষ টাকার চেক দেওয়া হল l খুব শীঘ্রই দেহ নিয়ে আসা হচ্ছে l" এদিন পুরুলিয়া জেলা তৃণমূলের তরফেও আর্থিক সাহায্য তুলে দেন এই জেলার দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দোপাধ্যায় l
পুলিশ জানিয়েছে, আরও দুই মৃত শ্রমিকের নাম ধীরেন মাহাতো (22) ও স্বপন রাজোয়াড় (21) এদের দু'জনেরই বাড়ি কোটশিলা থানার উপরবাটরি গ্রামেl ফলে এই গ্রামেই মৃতের সংখ্যা বেড়ে হল তিন lএদিন সকালে কোটশিলা থানার পুলিশ তাদের বাড়ি গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর খবর দিয়ে আসে l মৃত ছয় জনের বাড়িতে চেক দিতে গিয়ে ওই পরিবারগুলি প্রশাসন, মন্ত্রী, সভাধিপতির কাছে কান্নায় ভেঙে পড়েl কাজের দাবি করেন lএই পরিযায়ী শ্রমিকের  পরিবারগুলিকে যাতে সরকারি প্রকল্পে যুক্ত করে কাজ দেওয়া যায় তার প্রক্রিয়াও এদিন শুরু করে দেয় পুরুলিয়া জেলা প্রশাসন l গত শনিবার রাতেই মৃতদেহ আনতে পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে দুটি এসি অ্যাম্বুলেন্স, আরও দুটি সাধারণ গাড়ি ও পুলিশের স্কর্ট পাঠানো হয় l এই গাড়িগুলি উত্তরপ্রদেশের মোগলসরাই এ পৌঁছাবেl উত্তরপ্রদেশ সরকার ছটি মৃতদেহই গাড়ি করে ওই মোগলসরাই এ নিয়ে আসবে l সেখান থেকে মৃতদেহগুলি সোমবার ভোর রাতে পুরুলিয়া ফিরবে বলে পুরুলিয়া জেলা প্রশাসন জানিয়েছে l

 

 

 





Others News

দলবদল নিয়ে চাপানউতোর ( পুরুলিয়া )

দলবদল নিয়ে চাপানউতোর  ( পুরুলিয়া )


ফের বড় ভাঙ্গনের মুখে জেলা বিজেপি। দলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এবার দল ছাড়লেন বিজেপি টিকিটে জয়ী আট জন পঞ্চায়েত সমিতির সদস্য।রঘুনাথপুরে আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার পর্যবেক্ষক তথারাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদানকারী সদস্যরা জানান মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জিতিয়েছিল কিন্তু বিজেপিতে থেকে  মানুষের জন্য কোন কাজই করতে পারছিলাম না। লকডাউন সময় মানুষের দুর্দশায় কোন জেলা স্তরের বিজেপি নেতাকে আমরা পাশে পাইনি। বিপুল ভোটে জেতা সাংসদ আমাদের খোঁজ নেয়নি। তাই উন্নয়নের স্বার্থে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে তাদেরকে বিজেপি আগেই দল থেকে বহিষ্কার করেছে। ওইসব ব্যক্তিত্ব যে দলেই যাক বিজেপির কোন ক্ষতি হবে না।                                  পুরুলিয়া থেকে হানিফ শেখ এর রিপোর্ট

https://www.facebook.com/watch/?v=700287027183640