দৈনন্দিন চাহিদা মেটাতে পারছেন না : দিন আনা দিন খাওয়া মানুষগুলির কর্মহারা হয়ে পড়েছেন

18th May 2020 12:57 pm বর্ধমান
দৈনন্দিন চাহিদা মেটাতে পারছেন না : দিন আনা দিন খাওয়া মানুষগুলির কর্মহারা হয়ে পড়েছেন


করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন দিন আনা দিন খাওয়া মানুষগুলির কর্মহারা হয়ে পড়েছেন নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকলেও অর্থের অভাবে সেই ভাবে নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারছেন না দিন আনা দিন খাওয়া মানুষগুলি, তাই তাদের কথা চিন্তা ভাবনা করে এগিয়ে এলো খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসে ও শশঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার দুস্থ মানুষের হাতে তুলে দেয়া হলো মুড়ির চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ,খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম শশঙ্গা এলাকার দিন আনা দিন খাওয়া মানুষগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ,এছাড়াও উপস্থিত ছিলেন শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ ঘোষ ও শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল পাঁজা সহ শশঙ্গা অঞ্চলের তৃণমূল এর নেতা কর্মীরা, এই সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে এবং সাহায্য করতে পেরে খুশি উদ্যোক্তাসহ এলাকাবাসীরা।

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS