বর্ধমানের আউশগ্রামে ফের করোনা আক্রান্তের হদিশ

17th May 2020 2:41 pm বর্ধমান
 বর্ধমানের আউশগ্রামে ফের করোনা আক্রান্তের হদিশ


ফের পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের হদিস। এবার আউশগ্রাম à§§ ব্লকের উখতা অঞ্চলের এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে। ফলে নতুন করে আতংক ছড়িয়েছে আউশগ্রাম জুড়ে। ইতিমধ্যে আক্রান্ত ওই যুবকের পাড়ার রাস্তাকে সিল করে কন্টেনমেণ্ট জোনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। 

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত প্রায় à§© বছর ধরে ওই যুবক হেপাটাইটিস – বি রোগে আক্রান্ত। বেশ কিছুদিন ধরেই তার ডায়ালিসিস চলছে বীরভূমের সিয়ান হাসপাতালে। হেপাটাইটিস বি তে আক্রান্ত হওয়ায় আলাদাভাবেই তাঁর ডায়ালিসিস চলছিল। পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহে দুদিন তার এই  ডায়ালিসিস চলছিল। গত ১২ মে সিয়ানে তার ডায়ালিসিসের পাশাপাশি লালারস সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়।

 

à§§à§« মে সিয়ান হাসপাতালে ফের তার ডায়ালিসিস হয়। বাড়িও ফিরে আসেন। এরপরই শনিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে, ওই যুবকের আক্রান্ত হওয়ার খবর পেয়েই ওই যুবকের সংস্পর্শে আসা ৪২জনকে চিহ্নিত করে রবিবারই তাদের বর্ধমানের ক্যামরিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। যেহেতু ওই যুবকের ডায়ালিসিস চলছে, তাই তাকে দুর্গাপুরের কোভিড হাসপাতাল শনকায় না পাঠিয়ে সরাসরি বেলেঘাটা আইডিতে পাঠানো হয়েছে। 

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত এই জেলার বাসিন্দা ১০জন করোনা ভাইরাস আক্রমণের শিকার হয়েছেন। এদের মধ্যে জেলার মধ্যে থাকা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS