গায়ে কাদা মাখা ঝুলন্ত অবস্থায় আখড়াশাল খালধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করলো কোতুলপুর থানার পুলিশ

17th May 2020 1:36 pm বাঁকুড়া
গায়ে কাদা মাখা ঝুলন্ত অবস্থায় আখড়াশাল খালধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করলো কোতুলপুর থানার পুলিশ


দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- গায়ে কাদা মাখা ঝুলন্ত অবস্থায় আখড়াশাল খালধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করলো কোতুলপুর থানার পুলিশ ।সূত্র মারফত জানা যায় মৃত মহিলার শ্বশুরবাড়ি চোর কলা। মৃতার নাম ময়না বিবি বয়স আনুমানিক 30 বছর। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। বাপের বাড়ির লোকের মুখ থেকে জানা যায় দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি । গত বুধবার স্বামী ফোন করে ডাকে এবং বাচ্চাটি তার কাছে ফিরিয়ে দেবে মৃত ময়নাবিবি বৃহস্পতিবার দিন স্বামীর সাথে দেখা করার পর থেকেই নিখোঁজ থাকে কোতুলপুর থানাতে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে প্রশ্ন উঠছে যদি গলায় দড়ি নেবে এতদূরে গিয়ে খালপাড়ে ঝরবনে নেবে কেন গোটা শরীরে কাদা মাখা অবস্থায় থাকবে কেন ? সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করেছে যদি গলায় দড়ি নেবে তাহলে মৃত্যুর প্রাকমুহুর্তে গাছের ডাল হাতের নাগালের মধ্যেই আছে । এখন প্রশ্ন উঠছে আদৌ কিছু সুসাইট না মার্ডার উত্তর সময়ই বলবে তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ |





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট